কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬ এ ০৭:৫৫ PM
কন্টেন্ট: পাতা
গ্রাম আদালতের সুবিধা
▪ গ্রাম আদালতে অল্প খরচে, স্বল্প সময়ে এবং অতিসহজে বিরোধ নিষ্পত্তি হয়।
▪ উভয় পক্ষই বিচারক প্যানেলে নিজেদের পছন্দমত প্রতিনিধি নিয়োগ দিতে পারেন।
▪ পক্ষগণ নিজের কথা নিজে বলতে পারেন, আইনজীবীর দরকার হয়না।
▪ সাক্ষ্য প্রমাণ হাতের কাছে থাকে, পক্ষগণ চাইলেও কোনো কিছু গোপন করতে পারে না, ফলে সঠিক বিচার পাওয়া
যায়।
▪ এক বিরোধ থেকে অন্য বিরোধ সৃষ্টির সম্ভাবনা কম থাকে।
▪ গ্রাম আদালতে সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি হয়, ফলে বিরোধীয় পক্ষগণের মধ্যে সম্পর্কের পুনঃস্থাপন ঘটে।
▪ দেওয়ানী ও ফৌজদারী উভয় প্রকারের বিরোধ নিস্পত্তি করা হয় ।
▪ দ্রুত ও কম সময়ে এবং নামমাত্র খরচে বিরোধ এর সমাধান (দেওয়ানী মামলার ক্ষেত্রে ২০ টাকা এবং ফৌজদারী
মামলার ক্ষেত্রে ১০ টাকা আবেদন ফি দিতে হয়)।