কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ এ ০৭:১৩ PM

বিচারযোগ্য মামলাসমূহ

কন্টেন্ট: পাতা


গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ [ধারা-৩ (১)]

স্বেচ্ছায় আঘাত করা-৩২৩

ক্ষতি সাধন-৪২৬

অপরাধমূলক অনধিকার প্রবেশ-৪৪৭

বেআইনি সমাবেশে যোগদান-১৪৩

দাঙ্গা-১৪৭

বেআইনি সমাবেশ করা-১৪১

কলহ বা মারামারি-১৬০

প্ররোচনার ফলে ইচ্ছাপূর্বক আঘাত-৩৩৪

অন্যায়ভাবে বাধাগ্রস্ত করা-৩৪১

অন্যায়ভাবে আটক-৩৪২

মারাত্মক প্ররোচনা ব্যতীত আক্রমন-৩৫২

মারাত্বক প্ররোচনার ফলে আক্রমন-৩৫৮

শান্তিভঙ্গের উদ্দেশ্যে অপমান-৫০৪

অপরাধজনক ভীতি প্রদর্শন-৫০৬

বিধাতার বিরাগভাজন হবে এরুপ বিশ্বাস জন্মাইয়া কাউকে দিয়ে কোন অপরাধ করানো-৫০৮

কোনো নারীর শ্লীলতাহানির উদ্দেশ্যে কথা, অঙ্গভঙ্গি বা কোন কাজ করা-৫০৯

মাতাল ব্যক্তির প্রকাশ্য অসদাচরণ-৫১০

চুরি-৩৭৯

বাসগৃহ ইত্যাদিতে চুরি-৩৮০

কর্মচারী বা চাকর কর্তৃক মালিকের

দখলভুক্ত সম্পত্তি চুরি-৩৮১

অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করা-৪০৩

অপরাধজনক বিশ্বাসভঙ্গ-৪০৬

প্রতারণা-৪১৭

প্রতারণা ও অসাধুভাবে সম্পত্তি অর্পন করতে প্রবৃত্ত করা-৪২০

অনিষ্ট করে পঞ্চাশ টাকা বা উহার

অধিক অর্থের ক্ষতিসাধন করা-৪২৭

দশ টাকা বা তদূর্দ্ধ মূল্যের পশু হত্যা বা বিকলাঙ্গ করে অনিষ্টসাধন-৪২৮

যেকোনো মূল্যের গবাদি পশু ইত্যাদি অথবা পঞ্চাশ টাকা মূল্যের যেকোনো পশুকে হত্যা বা বিকলাঙ্গ করা-৪২৯

গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য ফৌজদারী মামলাসমূহ

১। কোন চুক্তি, রশিদ বা অন্যকোন দলিল মুল্যে প্রাপ্য টাকা আদায়ের জন্য মামলা।

২। কোন অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার বা এর মূল্য আদায়ের জন্য মামলা।

৩। স্থাবর সম্পত্তি বেদখল হওয়ার এক বছরের মধ্যে এর দখল পুনরুদ্ধারের জন্য মামলা।

৪। কোনো অস্থাবর সম্পত্তির জবর দখল বা ক্ষতি করার জন্য ক্ষতিপূরণ আদায়ের মামলা।

৫। গবাদি পশু অনধিকার প্রবেশের কারণে ক্ষতিপূরণের মামলা।

৬। কৃষি শ্রমিকদেরকে পরিশোধ্য মজুরি ও ক্ষতিপূরণ আদায়ের মামলা।

৭। কোন স্ত্রী কর্তৃক তাহার বকেয়া ভরণপোষণ আদায়ের মামলা ।

ব্যাখ্যাঃ এই ক্রমিকে বর্ণিত বিধান অন্য যে কোন আইনে প্রদত্ত প্রতিকারের অতিরিক্ত হিসেবে গ্রাম আদালতের মাধ্যমে

নিষ্পত্তিযোগ্য হইবে এবং বলবৎ অন্য কোন আইনে এখতিয়ার খর্ব করিবে না।

যখন দাবিকৃত অর্থের পরিমান অথবা অস্থাবর সম্পত্তির মূল্য অথবা অপরাধ সংশ্লিষ্ট স্থাবর সম্পত্তির মূল্য অথবা বকেয়া

ভরণপোষণের পরিমান অনধিক ৩(তিন) লক্ষ টাকা হয়।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন